২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

ফতুল্লা

ফতুল্লায় অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করায় ৪২ হাজার টাকা জরিমানা

প্রেসনিউজ২৪ডটকমঃ ফতুল্লায় অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার (৬ অক্টোবর) ফতুল্লা বাজার ও দক্ষিণ সিয়াচর এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিকারের টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা ও পাকা রশিদে লিখিত মূল্যের সঙ্গে এসএমএসে প্রদানকৃত মূলের পার্থক্য থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, সাদ এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং মেসার্স হীরা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা পুলিশের একটি টিম, জেলা ক্যাবের প্রতিনিধি এবং বাজার কর্মকর্তাদের প্রতিনিধিদল।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত