২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

জামালপুরে দুই হাজার ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: জামালপুর জেলার মেলান্দহে দুই হাজার ৫০ পিস ইয়াবাসহ দুলাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুলাল মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দার এর ছেলে। রবিবার  (১৪ সেপ্টেম্বর)  দুপুর ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ।

থানার এসআই সাজ্জাদুল ইসলাম জানান,জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এর  সার্বিক সহযোগিতায় শনিবার বিকাল ৫ টায় মেলান্দহ বাজারের ছাগল হাটির ইজারা অফিসের সামনে থেকে দুই হাজার ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুলালকে গ্রেফতার করে থানায় আনা হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৬ লাখ ১৫ হাজার টাকা।

তিনি আরো জানান, মাদক ব্যবসায়ী দুলাল এর আরেক সহযোগী মিনা বেগম তিনি কৌশলে পালিয়ে যায়। এ ছাড়াও মেলান্দহ বাজার এলাকার মরহুম নয়ন মন্ডলের ছেলে ফকরুল (৪৮) এর কাছে বিক্রির জন্য মেলান্দহ বাজার থেকে রওনা হয়েছিল। পরে তাদের আটক করে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(খ) /৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, অন্যান্য পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত