২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুরে শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে পরিস্কার পরিছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় তারুণ্যের উৎসব উপলক্ষে পরিস্কার পরিছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মহেশপুরের ফতেপুর ইউনিয়ন পরিষদ ও সামছুদ্দীন সদ্দার মাধ্যমিক বিদ্যালয় চত্তরে পরিস্কার পরিছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়।

এ সময় ফতেপুর ইউনিয়ন পরিষদ চত্তরে ও সামছুদ্দীন সদ্দার মাধ্যমিক বিদ্যালয় চত্তরে এলাকার যুবকদের ও কিশোরীদের মাঝে দুই শতাধীক বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়।সামছুদ্দীন সদ্দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিস্কার পরিছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুনিলয় ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মোঃ খাইরুল বাশার।

পরিস্কার পরিছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুনিলয় ফাউন্ডেশনের অডিট অফিসার মোঃ তফসির হোসেন, মোঃ মিনহাজ রেজা, শাখা ব্যবস্থাপক মোছাঃ মাসুদা পারভিন,মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কো-অডিনেটর মোঃ কামরুজ্জামান,কবির হোসেন, জাহিদা খাতুন প্রমুখ।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত