২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুর যাদবপুর সড়কের দু’ধারে তালের চারা রোপন

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ  ঝিনাইদহের মহেশপুর যাদবপুর সড়কের জাগুসা এলাকায় রাস্তার দু’ধারে কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে দেশী তালের চারা রোপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার দেশী তালের চারা রোপনের উদ্বোধন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত দেশী তালের চারা রোপনের উদ্বেধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিনা মুজাইন নাবিলা প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, মহেশপুরের প্রতিটা রাস্কার দু’ধারে দেশী তালের চারা রোপনের ব্যাবস্থা করা হচ্ছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত