১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

ফতুল্লা

ফতুল্লায় অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

প্রেসনিউজ২৪ডটকমঃ ফতুল্লায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে মাসদাইর পৌর শ্মশানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রিপন (৩০) ও আব্দুল আহাদ (২৫), যারা মাসদাইর এলাকার বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, “মাসদাইর পৌর শ্মশানের সামনের সড়কে প্রায়ই ভোরবেলায় আন্ত:জেলা বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা সব কিছু ছিনিয়ে নেয়।” সোমবার ভোরে পুলিশ টহল দেয়ার সময় ওই দুই ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

 
শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত