২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

ফতুল্লাশিক্ষাঙ্গন

ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ যথাযথ মর্যাদায় ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমর আলী স্কুলের প্রভাতী শাখার প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভীন আক্তার জোতি ও সহকারী শিক্ষক মো. বেলায়েত হোসেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত