মহেশপুরে শামসুল হুদা খাঁন কলেজের নব-নির্বাচিত সভাপতির সংবর্ধনা অনুষ্ঠিত
প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিদ্যাধরপুরে অবস্থিত শামসুল হুদা খাঁন কলেজের নব-নির্বাচিত সভাপতির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ চত্তরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শামসুল হুদা খাঁন কলেজের অধ্যক্ষ এ,বি,এম, শাহ্ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও শামসুল হুদা খাঁন কলেজের নব-নির্বাচিত সভাপতি মেহেদী হাসান রনি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব দবির উদ্দিন বিশ্বাস, মহেশপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহেশপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহাগ খাঁন, আজমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মফিজুর রহমান মাষ্টার,আজমপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম প্রমুখ।
