৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান গৌরীপুর, (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে পৌর প্রশাসন ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর যৌথ উদ্দ্যেগে “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ্য থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে (৩১ অক্টোবর ২০২৬ ইং) সকাল ১১ টায় পৌরসভার বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযান চলা কালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক এবিএম কাউছার জামান এবং গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সংগঠনের সাধারন সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেনসহ সাংবাদিক হুমায়ূন কবির, আলী হায়দার রবিন,কাজী আব্দুল্লাহ আল-আমীন, মোঃ কামাল উদ্দিন, মোঃ আবুল কালাম আজাদ,আনোয়ার হুসেন শাহীন,আরিফ আহাম্মদ,সুপক রঞ্জন উকিল,জিএম ফজলুর রহমান,মোঃ মতিউর রহমান,মোঃ রায়হান উদ্দিন সরকার,মোঃ জহিরুল হুদা লিটন,মোঃ আশিকুর রহমান,মোঃ মাহফুজুর রহমান,মোঃ আব্দুর রউফ দুদু,শামীম হুসেন আলভি, আতাউর রহমান সোহেলসহ গৌরীপুর পৌরসভার কনজারভেন্সী ইন্সপেক্টর ফজলুল করিম মিলন।

হিসাব সহকারী তোফাজ্জল হোসেন লিটন, কামরুল, দেওয়ান, উৎপল ,সুজানুল ও অারো পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত