১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সারাদেশ

মতলব উত্তরে নুরুল হুদা স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন : সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের উদ্যোগে বুধবার (২৩ অক্টোবর ) সকালে  মতলব উত্তরের ফতেপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাওহিদুল ইসলাম অনিক এর তত্বাবধানে  ৪১ জন চক্ষু রোগীর ছানি অপারেশন করা হয়।এর আগে  রোগীদের বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের সভাপতি তাজুল ইসলাম মিয়াজী জানান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের পরিচালক জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে  সংগঠনের  নিজস্ব অর্থায়নে দৃষ্টিশক্তি হারাতে বসা প্রায় ৪১ হতদরিদ্র মানুষের চোখের ছানি অপারেশনসহ নতুন লেন্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার আল আমিন, সিনিয়র প্যারামেডিক মো. শরিফ হোসেন, মাসুদ হোসেন।

সংগঠনের সভাপতি তাজুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল প্রধান, উপজেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মামুন প্রধান, প্রমুখ।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত