১ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরে প্রধান মাছের আরত বড় স্টেশন মাছঘাটে পচা ইলিশ বিক্রির জন্য সংরক্ষণ করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অভিযানে পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন অভিযুক্ত ব্যবসায়ী। অভিযানকালে জব্দ করা পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়। একইসঙ্গে ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। এ সময় মাছ ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা মাছ বিক্রি থেকে বিরত থাকা এবং ওজনে কম না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার মানিকসহ জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত