১ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলারুপগঞ্জ

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির জাতীয় মহাসম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রেসনিউজ২৪ডটকমঃ সোহেল কবির, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির জাতীয় মহাসম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় রূপগঞ্জের মেডি স্কয়ার হাসপাতালে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব আলী আরশাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ আলম চিশতি এবং জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু।এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামাল দেওয়ান, সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া ও সাংগঠনিক সম্পাদক সোহেল কবির। আড়াইহাজার থানা শাখার সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক পিন্টু কাজী, সোনারগাঁ শাখার সভাপতি শচীন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মো. আসাদ, বন্দর থানা শাখার রাইজুল ইসলামসহ বিভিন্ন থানা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ ছাড়া মেডি স্কয়ার হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় মহাসম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামাল দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় জাতীয় মহাসম্মেলনকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত