প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদকে (৬০) আটক করেছে মহেশপুর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার গোডাউনপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, আটকের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। এছাড়াও ময়জদ্দীন হামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় চলতি বছরের ৯ র্মাচ একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নম্বর ১৬, জি আর নম্বর ৯৪)।
১৮৬০ সালের দন্ডবিধির ৪৩৬ ও ৪২৭ ধারায় দায়ের করা ওই মামলায় তাঁকে আটক দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোর্পদ করা হয়েছে।





