ময়মনসিংহের গৌরীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত।

0
ময়মনসিংহের গৌরীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত।

প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি সহায়তা প্রদানকারী সংস্থা, গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬ ইং) গৌরীপুর উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, গৌরীপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার রতন চন্দ্র দাস সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মো. মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী আইনুল হক-এর নেতৃত্বে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচি পরিচালিত হয়। এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here