জুলাই শহীদ আবুল হাসান স্বজনের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন : খন্দকার খোরশেদ

0
জুলাই শহীদ আবুল হাসান স্বজনের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন : খন্দকার খোরশেদ

প্রেসনিউজ২৪ডটকমঃ জুলাই শহীদদের স্বরণে আজ ১ লা জুলাই শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত করছেন নারায়নগন্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাবেক মহানগর যুবদলের নেতৃবৃন্দ। আজ ১লা জুলাই বন্দর নবীগন্জ কবরাস্তানে নেতৃবৃন্দ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত সংবাদ মাধ্যমকে খোরশেদ বলেন,জুলাই গণঅভ্যুত্থানকে প্রজ্জ্বলিত করে রাখার জন্য আজ জুলাইয়ের প্রথম দিনেই আমরা বিএনপি কর্মী স্বজনের কবর জিয়ারত করলাম।আমরা মাসব্যাপী নারায়নগঞ্জের সকল শহীদের কবর জিয়ারত ও আহতদের সাথে সাক্ষাত করবো।আমরা এই কর্মসূচি নিয়েছি জুলাই শহীদদের ও আহতদের স্মৃতি সমুন্নত রাখার জন্য।

তাদের ত্যাগ আমার বারবার মনে করিয়ে দিবে ফ্যাসিষ্ট হাসিনার দূ:শাষনের কথা। এসময় আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমীর হোসেন,যুবদল নেতা রানা মুন্সী,মো:মুসা,সুমন ভূইয়া,রাসেল আহম্মদ মনির,কুতুবউদ্দিন, নুরুল্লাহ খন্দকার, কামরুল হোসেন,সেলিম,ইসলাম মিয়া প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here