খোরশেদের উদ্যেগে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি বিতরণ

0
খোরশেদের উদ্যেগে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়নগঞ্জে আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের অপেক্ষমান অভিবাবকদের মাঝে বিগত বছরগুলোর মত এবার মিনারেল ওয়াটার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও ওয়ার্কিং ফর বেটার নারায়নগঞ্জের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

টিৃ খোরশেদ এর স্বেচ্ছাসেবক নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, শওকত খন্দকার, রানা মুন্সি, মো:মুসা কামাল,মো:মিঠু,সুমন ভুইয়া,মাসুম খন্দকার, রাজিবুল ইসলাম,নাইম মোল্লা, ইদ্রিস মিয়া প্রমুখ আজ সরকারি তোলারাম কলেজে ও সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অভিভাবকদের মধ্যে এই সেবা প্রদান করেন।

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিবাবকরা এসে কেন্দ্রের আশেপাশে তাপদাহের মধ্যে অপেক্ষা করে,তাদের আভর্থ্যনা জানানোর জন্য আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। আমরা পর্যায়ক্রমে শহর,বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আমাদের সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here