ছারছীনার পীর সাহেব শাহ মোহাম্মদমোহিববুল্লাহ হুজুরের অফাত দিবস উপলক্ষে মিলাদ মাহফিল

0
ছারছীনার পীর সাহেব শাহ মোহাম্মদমোহিববুল্লাহ হুজুরের অফাত দিবস উপলক্ষে মিলাদ মাহফিল

প্রেসনিউজ২৪ডটকমঃ  নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ইয়াওমে আশুরা ও ছারছীনা দরবার শরীফের মরহুম পীর সাহেব কিবলাজান শাহ মোহাম্মদ মোহিববুল্লাহ হুজুরের অফাত দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার টিএন্ডটি অফিস এর পিছনে অবস্থিত মোহিববিয়া হোসাইনীয়া দীনিয়া মাদরাসা কমপ্লেক্স ও এতিমখানা শাখায় বিশেষ তালীমী জলসা এবং মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ মাগরিব হইতে রাত ১০টা পর্যন্ত তালীমী জলসা এবং মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন, দীনিয়া মাদরাসার মাদ্রাসার প্রিন্সিপাল (মুদীর) হযরত মাওলানা মুফতি মোঃ মিজানুর রহমান। মাহফিলে আলোচনা করেন দীনিয়া মাদরাসার শিখক গন। শেষে তাবারুক বিতরণ করা হয়।

মাহফিলে এসময় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার, অত্র মাদ্রাসার জমি দাতা কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মোঃ ফরহাদ দর্জি, মোঃ ইউসুফ মুফতিসহ বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর শাখার বিভিন্ন নেতৃবৃন্দ ও মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here