দলের দুঃসময়ে যারা জন্য ত্যাগ স্বীকার করেছেন,তাঁদের বাদ দিয়ে কোনো কমিটি হবে না – এমপি ইকবাল

0
দলের দুঃসময়ে যারা জন্য ত্যাগ স্বীকার করেছেন,তাঁদের বাদ দিয়ে কোনো কমিটি হবে না – এমপি ইকবাল

প্রেসনিউজ২৪ডটকমঃ মো :মাহফুজুর রহমান, গৌরীপুর ( ময়মনসিংহ) বিএনপির দুঃসময়ে দীর্ঘ ১৭ বছর ধরে যাঁরা দলের জন্য শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের বাদ দিয়ে কোনো দলীয় কমিটি গঠন করা যাবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি। একই সঙ্গে কমিটি গঠনে অর্থের লেনদেন বা ‘কমিটি-বাণিজ্য’ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইকবাল হোসাইন বলেন, দলের জন্য যাঁরা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, কমিটি গঠনে তাঁদেরই প্রাধান্য দিতে হবে। অন্য দল থেকে কেউ বিএনপিতে যোগ দিতে চাইলে সাধারণ সদস্য হিসেবে নেওয়া যেতে পারে, তবে গুরুত্বপূর্ণ পদে বসানো যাবে না।

ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দ্রুত স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনেরও তাগিদ দেন তিনি। কমিটি গঠনে কোনো ধরনের অর্থের লেনদেন সহ্য করা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচন সামনে রেখে দলীয় বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নূরুল হক। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল এবং পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিতি ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা মহিলাদলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক ভিপি শামছু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ। তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ ও পরামর্শ সরাসরি তাঁর কাছে পৌঁছে দিতে নিজের প্রতিনিধি হিসেবে এসকে সোহেলকে দায়িত্ব দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here