গৌরীপুরে নতুন কর ছাড়াই ১৭ কোটি ৮৬ লাখ টাকার পৌর বাজেট ঘোষণা

0
গৌরীপুরে নতুন কর ছাড়াই ১৭ কোটি ৮৬ লাখ টাকার পৌর বাজেট ঘোষণা

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য কোনো নতুন কর আরোপ ছাড়াই ১৭ কোটি ৮৬ লাখ ৯ হাজার ৩৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় গৌরীপুর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা। ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা এবং উদ্বৃত্ত থাকছে ৩ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৩৬৫ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফিয়া আমিন পাপ্পা। গৌরীপুর পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মদন মোহন দাস।

বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সভাপতি কমল সরকার, কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, সাবেক সাধারণ সম্পাদক রইছ উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন, সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, আরিফ আহাম্মেদ, লুৎফুর রহমান খোকন এবং কামাল উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনায় বক্তারা পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়াতসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here