ফুলবাড়ীতে ২০২৬/২৭ বাজেট ও মাদকবিরোধী র‍্যালি – “সচেতন হই, সঠিক পথে চলি”

0
ফুলবাড়ীতে ২০২৬/২৭ বাজেট ও মাদকবিরোধী র‍্যালি – “সচেতন হই, সঠিক পথে চলি”

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:আসন্ন জাতীয় বাজেট ২০২৬/২৭ কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার বৈকাল পাঁচটা স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের উদ্যোগে এই র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বেতদিঘী ইউনিয়নের মাদিলা হাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা “উন্নয়নের ধারাবাহিকতায় পরিকল্পনা ও যুগোপযোগী সিদ্ধান্তের নতুন বাংলাদেশ” গড়ারপ্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি “মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি” স্লোগানে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা হয়। আয়োজকরা বলেন, জনবান্ধব ও কল্যাণমুখী বাজেট বাস্তবায়নে সবার অংশগ্রহণ জরুরি। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন ৪ নং বেতদিঘী ইউনিয়নের যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন, যুবদল সাবেক সভাপতি আরিফুল রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোখলেছার রহমান কাজল,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তফা আরিফ,ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নয়ন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ও ইউনিয়নের যুবদল যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদুল সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের সঠিক পথে চলার পরামর্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here