মতলব উত্তরে গজরায় শাহ আলম লস্করের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত

0
মতলব উত্তরে গজরায় শাহ আলম লস্করের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুর জেলার মতলভ উত্তর উপজেলার গজরা ইউনিয়নের অঅসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী রাজুরকান্দি গ্রামের কৃতি সন্তান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দানবীর মোঃ শাহ আলম লস্করের উদ্যোগে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায়র জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.জালাল উদ্দিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করা হয়।

গত ১ জুন (সোমবার) দুপুরে রাজুরকান্দি গ্রামের কৃতি সন্তান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহ আলম লস্করের নিজ গ্রামের বাড়ি রাজুর কান্দি গ্রামের বাড়িতে এ ঈদ পুনর্মিলনী ও নৈশভোজের অঅয়োজন করা হয় । এ ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যায় ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কার্যক্রম এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহ আলম লস্করের নেতৃত্বে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে গজরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় বাসিন্দারা একসঙ্গে নৈশভোজে অংশ নেন। ঈদের আনন্দ ও সৌহার্দের আবহে পুরো অনুষ্ঠানটি যেন এক মিলনমেলায় পরিণত হয়। নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাস অনুষ্ঠানকে আরও প্রাণবন্তকরে তোলে। অনুষ্ঠানে প্রায় ৫-৬ শতাধিকের বিশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী অংশ গ্রহণ করেন। ঈদের আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলার সৃষ্টি হয়। ঈদ পুনর্মিলনীটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠানে অংশ গ্রহণকারী অতিথিবৃন্দ ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে স্বাগত ও অভ্যর্থনা জানান অনুষ্ঠানের আয়োজক সাবেক ছাত্রনেতা বর্তমান যুবদল নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দানবীর মোঃ শাহ আলম লস্কর, তার গর্বিত পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সুরুজ লস্কর,ও আয়োজক শাহ আলম লস্কর এর সহধর্মিণী মিসেস ইশরাত জাহান (মিলি)।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তার গর্বিত পিতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ সুরুজ লস্কর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তোফায়েল ইসলাম বাবু, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সরকার, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি মালেক মোল্লা, সাবেক সহ-সভাপতি শাহ আলম সরকার,গজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মালু বকাউল, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া, গজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবদলের সহ-সভাপতি হাসান ইমাম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির, সিঙ্গাপুর প্রবাসী সাবেক ছাত্রনেতা খাইরুল ইসলাম মাসুম, গজরা ইউনিয়ন বিএনপি নেতা ডা. বোরহান, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ঢালী, ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক সুফল প্রধান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাজিব, গজরা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম ভূঁইয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মীর, যুবদলের সাবেক সভাপতি রেহান প্রধান, ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান পাভেল, যুবনেতা সোবহান ঢালীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুধিসমাজ, সাংবাদিক জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতারা বলেন, দীর্ঘদিন পর এমন মিলনমেলায় অংশ নিয়ে তারা ভীষণ আনন্দিত এবং এই ধরণের উদ্যোগ দলের মধ্যে নবউদ্দীপনা সৃষ্টি করেছে। সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহ আলম লস্কর, বলেন, ‘দলের প্রাণ হলো নেতা-কর্মীরা। তাদের ঐক্য ও মিলনই সংগঠনকে শক্তিশালী করে। তাই তাদের একত্র করার লক্ষ্যেই এই ঈদ পুনর্মিলনীর আয়োজন। তিনি আরও জানান, অতীতের তুলনায় এবার আয়োজনটি অনেক বড় পরিসরে করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে কাজ কর যেতে চাই।

গজরা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্কর, বলেন, চাঁদপুর ২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্বি ড.জালাল উদ্দিন আহম্মেদ ভাই গজরা ইউনিয়নকে একটি পরিকল্পিত আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছেন। আমিও তার রাজনীতির সহকর্মী হিসেবে সেই স্বপ্ন বাস্তবায়নে একজন সারথি হতে চাই। আমি সুযোগ পেলে গজরা ইউনিয়নের প্রতিটি এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সুপেয় পানির ব্যবস্থা এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার দিকে বিশেষ গুরুত্ব দেব।

এলাকার গরিব-অসহয়, শ্রমমজীবী ও দরিদ্র, শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করবো। অতীতে যেমন ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশালল্লহ। তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচিত হতে পারলে গজরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এবং দীর্ঘদিনের ইউনিয়নবাসীর নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষ করে বিদ্যুৎ, পানি, নাগরিক সেবা ও ওয়ারিশ সার্টিফিকেট ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মোঃ শাহ আলম লস্কর আরও বলেন,মানুষের দোয়া এবং ভালোবাসায় আমি আজকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে অনেক কিছু অর্জন করেছি, তার জন্য মহান আল্লাহ দরবারে লাখো শুকরিয়া। এবার সময় এসেছে আরো বৃহৎ পরিসরে মানুষের জন্য বিশেষ করে আমার এলাকা গজরা ইউনিয়নবাসীর দোয়া এবং ভালোবাসার প্রতিদান দেওয়ার।

মহান আল্লাহ যদি আমাকে গজরা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কাজ করার সুযোগ দেন তবে কথা দিলাম, জনগণের আমানতের খেয়ানত হবে না। জনগণের সম্মান রক্ষার্থে সর্বোচ্চ উজার করে গজরা ইউনিয়নবাসীর একজন সেবক হিসেবে কাজ করব। গজরা ইউনিয়নকে আধুনিক ও ডিজিটাল হিসেবে গড়ে তুলতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা ও নিরাপদ জীবন যাত্রার নিশ্চিত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন বাসযোগ্য মডেল ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য।

আমি বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে ইউনিয়নটাাকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে রূপান্তরে সর্বাত্মক ভাবে কাজ করবো। ইউনিয়নবাসীর সুখ-দুঃখে পাশে থাকা এবং নাগরিক সেবার মান উন্নয়ন করাই হবে তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিভিন্ন উন্নয়নমূলক ভাবনা ও কর্মসূচির কথা তুলে ধরে তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য মতলব উত্তর উপজেলার ছেংগারচর গজরা ইউনিয়নের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দানবীর মোঃ শাহ আলম লস্কর । এলাকার সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধুই তার নাম। তবে অন্য সাধারণ প্রার্থীদের মতো তিনি নিজেকে ‘নেতা’ বা ‘সেবক’ হিসেবে প্রকাশ করতে নারাজ; তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমি ইউনিয়নবাসীর শুধু একজন সেবক নয়, আপনাদের আজীবন খাদেম (সেবক/সেবাদাস) হয়ে পাশে থাকতে চাই।

” উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দানবীর মোঃ শাহ আলম লস্কর দীর্ঘদিন ধরেই গজরা ইউনয়নবাসীর মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো জড়িয়ে আছেন। বিশেষ করে এলাকার অসহায়, গরীব ও দুঃখী মানুষের যেকোনো বিপদে তিনি সবার আগে এগিয়ে আসেন। কোনো লোভ-লালসা বা ক্ষমতার মোহে নয়, বরং মানুষের অকৃত্রিম ভালোবাসাই তার পথচলার মূল শক্তি।এ

লাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দানবীর মোঃ শাহ আলম লস্কর ভাই একজন সাদা মনের অত্যান্ত ভালো মানুষ। তিনি বিএনপির একজন ত্যাগি নেতা। বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সময়ে বিভিন্ন হামলা,মামলার শিকার হয়েছেন তাদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা করে পাশে থেকেছেন। ইউনিয়নবাসীর যেকোনো দুর্যোগে তিনি গোপনে ও প্রকাশ্যে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এলাকার তরুণ সমাজ ও মুরুব্বীদের মতে, গজরা ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং একটি মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়তে মোঃ শাহ আলম লস্করের মতো একজন সৎ, যোগ্য ও সাহসী মানুষের কোনো বিকল্প নেই। দল-মত নির্বিশেষে গজরা ইউনিয়নের সর্বস্তরের মানুষ এখন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দানবীর মোঃ শাহ আলম লস্কর ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here