প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে তন্ময় স্পোটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নাইজেরিয়া বনাম বাংলাদেশের মধ্যে এক ফুটবল টুর্নামেন্ট। নাইজেরিয়া ফুটবল একাশদ ও বাংলাদেশের ফুটবল একাদশের মধ্যে খেলাটি হাড্রা হাড্রি ভাবে লড়াই হয়।
অনুষ্ঠিত খেলাই কোন পক্ষই গোলের দেখা পাইনি।পরে ট্রাইব্রেকারের মাধ্যমে বাংলাদেশ ৩-০ গোলে নাইজেরিয়াকে পরাজিত করে জয়লাভ করে। ট্রাইব্রেকারে বাংলাদেশের পক্ষে গোল করেন কৃষ্ণ,তাইবু ও নিশাত।অনুষ্ঠিত নাইজেরিয়া বনাম বাংলাদেশের মধ্যে ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হানান রনি, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।





