গৌরীপুর প্রেসক্লাবের নতুন সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম রাকিব

0
গৌরীপুর প্রেসক্লাবের নতুন সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম রাকিব

প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বেগ ফারুক আহাম্মেদ সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হুমায়ুন কবীরের সঞ্চালনায় এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সাধারণ সদস্যদের দীর্ঘ আলোচনা ও মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমল সরকার, কাজী আব্দুল্লাহ আল আমীন, সিনিয়র সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শফিকুল ইসলাম স্বপন ও শেখ মো. বিপ্লব।

এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সাবেক শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহমেদ, ফারুক আহমেদ ও মো. কামাল উদ্দিন, প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here