প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে ভ্যান চোর সন্দেহে জামাল হোসেন (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ভ্যান চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার তিন জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মহেশপুর উপজেলার কাকিলাদারী গ্রামে।
বর্তমানে আহত জামাল হোসেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত ভ্যান চালক মহেশপুর উপজেলার মির্জাপুর কুমিল্লাপাড়া গ্রামের আব্দুর শহীদের ছেলে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, সোমবার সকালে নিজ গ্রামে ভ্যানে যাত্রী নিয়ে কোটচাঁদপুরে যান জামাল হোসেন। যাত্রী নামিয়ে ফেরার পথে কাকিলাদাড়ী গ্রামের লোকজন তাকে ভ্যান চোর সন্দেহে আটক করে।
কিছুদিন আগে ওই গ্রামের একটি ভ্যান চুরি হাওয়ায় সন্দেহের বসে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নির্যাতনের ফলে তার
শরীরের বিভিন্ন স্থানে শত শত আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। আটক কৃতরা হলেন, কাকিলাদাড়ী গ্রামের তরিকুল ইসলাম, শিমুল ও মতিয়ার রহমান। প্রতিবেশী রুস্তম আলী নয়ন জানান, জামাল হোসেন আগে ব্রেন স্ট্রোক করাই স্বাভাবিক ভাবে কথা বলা ও চলাফেরা করতে পারেন না। এরপরও তাকে চোর সন্দেহে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে।
ভুক্তভোগীর স্ত্রী আঞ্জুআরা খাতুন বলেন,আমরা গরীব মানুষ আমার স্বামীকে এমন ভাবে মারধর করেছে তিনি আর কাজ করতে পারবেন কিনা জানিনা। চিকিৎসার খরচ বহন করাও আমাদের পক্ষে স¤¢ব না। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নয়ন জানান, কোমর থেকে পা পর্যন্ত আঘাতের কারণে রক্ত জমাট বেঁধেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়ার পর পুলিশের নজরে আসে। পরে ভুক্তভোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তিন জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।





