কালবৈশাখী মৌসুমে জননিরাপত্তা নিশ্চিতকরণে সতর্কতা অবলম্বনের আহ্বান—খোরশেদ

0
কালবৈশাখী মৌসুমে জননিরাপত্তা নিশ্চিতকরণে সতর্কতা অবলম্বনের আহ্বান—খোরশেদ

প্রেসনিউজ২৪ডটকমঃ আসন্ন কালবৈশাখী মৌসুমকে সামনে রেখে নগরবাসীর প্রতি জরুরি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর, বিএনপি নেতা, টিম খোরশেদ এর টিম লিডার ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের প্রধান সমন্বয়কারী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

তিনি বলেন, কালবৈশাখী ঝড়ের সময় অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা অনেক ক্ষেত্রে প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। তাই নগরবাসীর যাদের বাসা-বাড়ির ছাদ, ব্যালকনি, কার্নিশ কিংবা জানালার কোণায় ফুলের টব, ইট, কাঠ, কাঁচ, বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার-ফেস্টুন বা এ ধরনের ভারী ও আলগা বস্তু রয়েছে, সেগুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঝড়ের আগে এসব বস্তু নিরাপদভাবে অপসারণ বা শক্তভাবে বেঁধে রাখা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা অত্যন্ত জরুরি। সামান্য অবহেলা বা খামখেয়ালিপনা যেন কোনো পথচারী বা প্রতিবেশীর জন্য দুর্ঘটনা কিংবা প্রাণহানির কারণ না হয়—সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সর্বোপরি, নগরবাসীর সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here