১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

রাজনীতিসারাদেশ

মতলব উত্তরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্ত পুর বাজার বালুর মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর বিকেল তিনটায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাইতুল মাল সম্পাদক ফয়েজ মিয়াজীর সঞ্চালানায় ইউনিয়ন সেক্রেটারি জমির খানের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাকসাম অঞ্চলের দায়িত্বশীল ডাঃ আব্দুল মুবিন।

 তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না, এখনো নেই। জামায়াতে ইসলামী সর্বদাই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন করেছে। কিন্ত শেখ হাসিনার সরকার গত ১৬ বছর আমাদের দলের নেতা-কর্মীদের ওপর যে অন্যায়-অত্যাচার ও দমন-পীড়ন করেছে, সেটা আর কোন দলের ওপর করা হয়নি। জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদেরও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশার   বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা ‘লক্ষণ সেনের’ মতো দেশে ছেড়ে পালিয়ে গেছেন।

কিন্ত জামায়াতে ইসলামের নেতারা কখনো দেশ ত্যাগ করেনি। আমরা সুখী সমৃদ্ধ দেশ গড়তে চাই। বৈষম্যহীন সমাজ গড়তে চায় জামায়াতে ইসলামী। তবে ইসলামের অনুশাসন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব না। উপজেলা জামায়াতের সেক্রেটারি মেহেদী হাসান বলেন, আমরা হিংসার রাজনীতি ও বিভক্তির রাজনীতির কবর দিতে চাই।  কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না। সব ক্ষেত্রে আমার চাই জাতি ঐক্যবদ্ধ থাকুক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আশা-আকাঙ্খা নিয়ে স্বৈরচারের পতন ঘটিয়েছে। আমরা সেই আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাবে।   কর্মীসভায় বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মুন্সী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হোসাইন গাজী , ইসমাইল হোসেন, সুজন সরকার,মেহেদী হাসান, রাকিব সরকার প্রমুখ।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত