তালতলী শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে আজ রাস মেলা
প্রেসনিউজ২৪ডটকমঃ মুঃ আঃ মোতালিব তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীর নিশানবাড়ীয়ার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আজ শুক্রবার দিনব্যাপী চলবে রাস মেলা। রাস পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তালতলী শাখার আয়োজনে এ রাস মেলা অনুষ্ঠিত হবে।
বঙ্গোপসাগরের কোল ঘেষে ওঠা উপজেলার নিশানবাড়ীয়ার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের প্রায় ২ কিলোমিটার চর জুড়ে রয়েছে ঝাউবাগান। সফর সঙ্গী নিয়ে ঘুরতে ঘুরতে মন হারিয়ে যায় যে বাগানে। আর ওই চর থেকে দেখা যায় সূর্যাস্তের নয়না@িাম দৃশ্য। এ সৈকতে রাস পূর্ণিমায় গঙ্গা স্নান ও রাস মেলার আয়োজন করা হয়েছে।
এ দিন সূর্যোদয়ের সাথে সাথে শত শত পূন্যার্থীরা স্নান উৎসবে অংশ গ্রহন করবেন। গঙ্গা স্নান ও রাস মেলা অনুষ্ঠানে অংশ গ্রহন না করলে আপনার জীবনের একটি অধ্যায় বাকী রয়ে যাবে। আয়োজন কমিটির সাধারণ সম্পাদক বাবু রতন কুমার বলেন,শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে রাস পূর্ণিমায় গঙ্গা স্নান ও রাস মেলার আয়োজন করা হয়েছে। এখানে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে।
