প্রেসনিউজ২৪ডটকমঃ মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ছেংগারচর পৌর বিএনপির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন- পৌর বিএনপির সহ-সভাপতি বোরহান উদ্দিন ফরাজী। পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাউছার মেহেদীর পরিচালনায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জল ফরাজী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কাউছার খান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সাগর, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম, সদস্য সচিব শাহরিয়ার কামাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন’সহ আরো অনেকে।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন- মাওলানা ইব্রাহীম খলিল আনন্দপুরী। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন আপসহীন নেত্রী। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শকে ধারণ করে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”
বক্তারা আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন আপসহীন নেত্রী। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শকে ধারণ করে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”
এ সময় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে দেশ, জাতি ও বিএনপির নেতাকর্মীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





