আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সারাদেশে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

0
আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সারাদেশে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

প্রেসনিউজ২৪ডটকমঃ সারাদেশের আইনশৃঙ্খলা, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী হুইপকে দায়িত্ব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের গেজেট প্রকাশ করেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি প্রজ্ঞাপনটিতে সই করেন।

এতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট আমলে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কাগজে-কলমে লেখা থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট সংগঠিত হয়েছে। লুটপাটের অর্থের অংশ দেশের অভ্যন্তরে মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাজে ব্যবহৃত হয়েছে, যা রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এ অবস্থায় জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ঢাকা বিভাগ:- সুলতান সালাহউদ্দিন টুকু -ঢাকা

হাবিবুর রশিদ — গাজীপুর ও নারায়ণগঞ্জ

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল — মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ

মো. শরীফুল আলম — টাঙ্গাইল ও নরসিংদী

শামা ওবায়েদ ইসলাম — মাদারীপুর ও শরীয়তপুর

মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ — রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ

ময়মনসিংহ বিভাগ

ইয়াসের খান চৌধুরী — জামালপুর ও কিশোরগঞ্জ

এম রশিদুজ্জামান মিল্লাত — শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা

চট্টগ্রাম বিভাগ

মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী — চট্টগ্রাম

আব্দুল আউয়াল মিন্টু — লক্ষ্মীপুর

জাকারিয়া তাহের — ফেনী ও নোয়াখালী

সাচিং প্রু — কক্সবাজার

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি

এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) — ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর

রাজশাহী বিভাগ

ইকবাল হাসান মাহমুদ — রাজশাহী ও নাটোর

আব্দুল বারী — বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ

ফারজানা শারমিন — সিরাজগঞ্জ ও পাবনা

মোহাম্মদ শামীম কায়সার — জয়পুরহাট ও নওগাঁ

রংপুর বিভাগ

ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন — লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়

আসাদুল হাবিব দুলু — ঠাকুরগাঁও ও দিনাজপুর

মীর শাহে আলম — রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম

সিলেট বিভাগ

খন্দকার আবদুল মুক্তাদির — হবিগঞ্জ

আরিফুল হক চৌধুরী — মৌলভীবাজার

আলহাজ মো. জি কে গউস — সিলেট ও সুনামগঞ্জ

খুলনা বিভাগ

নিতাই রায় চৌধুরী — চুয়াডাঙ্গা

মো. আসাদুজ্জামান — খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট

অনিন্দ্য ইসলাম অমিত — মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ

শেখ ফরিদুল ইসলাম — যশোর, মাগুরা ও নড়াইল

বরিশাল বিভাগ

মো. রাজীব আহসান — বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর

আহমেদ সোহেল মঞ্জুর — বরিশাল, ভোলা ও ঝালকাঠি

দায়িত্বপ্রাপ্তদের কার্যপরিধি

১. মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।

২. সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ দেওয়া।

৩. দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা প্রয়োজনে সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ ও পরামর্শ দিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here