আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি : অর্থমন্ত্রী

0
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি।

প্রেসনিউজ২৪ডটকমঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। সোমবার (১৩ জুলাই) দুপুরে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, পে স্কেলের বিষয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি। তবে এ পর্যন্ত অন্যান্য বিষয়ের আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন ঋণ কর্মসূচিতে যাওয়ার ক্ষেত্রে আইএমএফ যে শর্ত দিচ্ছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, আর্থিক খাতে সংস্কার, কর খাতে প্রবৃদ্ধি সার্বিকভাবে সব কিছু নিয়ে আইএমএফ সন্তুষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here