প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড় দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ১১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
বিজিবি জানায়, আজ ১৫ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপির সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। এসময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪,৯৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য *৪,১,৬০০ টাকা*। ২৯ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকদ্রব্য আটকের পাশাপাশি চোরাচালানকারীদের আটকের কার্যক্রমও চলমান থাকবে। স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে বিজিবির এ ধরনের কঠোর অবস্থান এলাকাবাসীর মাঝে স্বস্তি এনেছে।





