প্রেসনিউজ২৪ডটকমঃ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড এবং তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি জানান, তানিম রেজা বাপ্পির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডিসি হারুন অর রশিদ বলেন, বাপ্পির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত আছে।





