ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযান: ট্যাবলেট ও ২টি ভারতীয় গরু আটক

0
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযান: ট্যাবলেট ও ২টি ভারতীয় গরু আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। আটকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮৪ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ ১৬ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ জলপাইতলী ও অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক দুটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ০২টি ভারতীয় গরু আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ২,৮৪,০০০/- টাকা বলে বিজিবি জানিয়েছে।
২৯ বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবির অভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য, চোরাচালানী মালামাল আটক এবং আসামী গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here