প্রেসনিউজ২৪ডটকমঃ অদ্য ২৬ এপ্রিল দ্বিতীয় দিনের মত নগরবাসীর মাঝে শহরের বিভিন্ন স্থানে ঠান্ডা বিশুদ্ধ পানি ও শসা বিতরণ অব্যাহত রেখেছে মানবিক সংগঠন টিম খোরশেদ ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়নগঞ্জ। প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে স্বস্তি পৌঁছে দিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
বিশেষ করে শ্রমজীবী মানুষ ও পথচারীদের কথা বিবেচনা করে তাদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শসা বিতরণ করা হয়। টিম খোরশেদ এর টিম লিডার ও ওয়ার্কিং ফর বেটার নারায়নগঞ্জের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ নগরবাসীকে একটি শান্তির স্পর্শ দেওয়ার জন্য আমরা রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ব্যানারের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছি।
তাপদাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে আমরা এই কর্মসূচির পরিধি বাড়ানোর চেষ্টা করবো। বিশেষ করেশশা, তরমুজসহ পানিসমৃদ্ধ ফল নগরবাসী, শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিতরণের পরিকল্পনা রয়েছে, যাতে তারা কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন।
”উল্লেখ্য, টিম খোরশেদের এর এই মানবিক উদ্যোগ নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং তীব্র গরমে কষ্ট পাওয়া মানুষের মাঝে কিছুটা স্বস্তি এনে দিচ্ছে।





