না’গঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে খোরশেদের সৌজন্যে সাক্ষাৎ

0
না’গঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে খোরশেদের সৌজন্যে সাক্ষাৎ

প্রেসনিউজ২৪ডটকমঃ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।

এসময় খোরশেদের নেতৃত্বে মামুন মাহমুদের সাফল্য কামনা করে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।এসময় আরো উপস্থিত ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, বাচ্চু বেপারী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, রানা মুন্সী, মুসা মিয়া, রহিম, জামাল হোসেন, রাসেল আহমেদ মনির, কুতুবউদ্দিন, ঈমন, মাসুম, মাসুদ আহমেদ সহ অনেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here