“শাহরিম ফাউন্ডেশনের” সাধারণ সভা অনুষ্ঠিত হয়

0
“শাহরিম ফাউন্ডেশনের” সাধারণ সভা অনুষ্ঠিত হয়

প্রেসনিউজ২৪ডটকমঃ ২০২৬ সালে প্রতিষ্ঠিত প্রতিবন্ধীদের পূনর্বাসন, নিরাপদ আবাসন, সুবিধা বঞ্চিতদের মর্যাদাপূর্ন ও সামাজিকভাবে অন্তর্ভূক্ত জীবনযাপনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গঠিত শাহরিম ফাউন্ডেশনের সাধারন সভা ২১ আগস্ট ২০২৬ তারিখে শাহরিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চর ওয়াসপুর কেরানিগঞ্জ ঢাকায় ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আতাউর রহমান ঢালী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় শাহরিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা অস্ট্রেলিয়া প্রবাসী জনাব মশিউর রহমান ও ড. শাহানারা মশিউর ভিডিও কনফারেন্সে যুক্ত হোন। সভায় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আজহারুল হক মুকুল, পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব আবু ইউসুফ, হাফিজুর রহমান কবির এছাড়া সংগঠনের সাধারণ সদস্য এডভোকেট এস এ মফিজুল ইসলাম সহ সংগঠনের পরিচালনা পর্ষদ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক মাঈন উদ্দীন নিলয় ও সহ-সাধারণ সম্পাদক আবু নাসের শ্যামল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here