গৌরীপুর পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন ও চা চক্র অনুষ্ঠিত

0
গৌরীপুর পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন ও চা চক্র অনুষ্ঠিত।

প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে পৌর বিএনপির কার্যালয় পরিদর্শন ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর ২০২৬ ইং) রাতে গৌরীপুর পৌর বিএনপির কার্যালয়ে চা চক্র অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব আব্দুর রহমান বাবুল এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান।

এছাড়া অনুষ্ঠানে গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েলসহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হারুন, নিজাম উদ্দিন সরকার, বেগ ফারুক আহমেদ, শাহজাহান কবির হীরা, মো. সাইমন, শাহিন মুন্সি, গোলাম মোস্তফা ও শরিফ উল্লাহ লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় যুবদলের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু, মশিউর রহমান রাঙ্গা, হুমায়ুন কবির খান, উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, জিয়া মঞ্চের সভাপতি সেলিম ও সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বিশ্বজিৎ ঘোষ বিপ্লব, পৌর বিএনপির সদস্য মো. শফিকুল ইসলাম ভুট্টো, পৌর তাঁতি দলের আহ্বায়ক মুজিবুর রহমান তারা, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রমজান মুন্সী, মোটরযান কর্মচারী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মানিক এবং পৌর তরুণ দলের সাধারণ সম্পাদক রবিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চা চক্রে পৌর বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here