প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের চুন্নিরাইট গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়,শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ী থেকে বের হন জিহাদ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেন।
পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমূল হুদা জিন্টু বলেন, রাতের আধারে তুহিনের ড্রাগন বাগানে ড্রাগন আনতে যাওয়ার সময় ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে পৃষ্ট হয়ে জিহাদ হোসেনের মৃত্যু হয়েছে বলে শুনেছি ।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আজাদ রহমান জানান, ঘটনা¯’লে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যব¯’া গ্রহণ করা হবে।





