প্রেসনিউজ২৪ডটকমঃ সুনামগঞ্জ প্রতিনিধি: সারাদেশের জেলখানাগুলোতে কর্মদক্ষতা,কারাবন্দীদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ,কারাগারে কারাবন্দীদের নিম্নমানের খাবারের পরিবর্তে উন্নতমানের খাবার পরিবেশন ও র্দূনীতি মুক্ত কারাগার গঠনে অসামান্য অবদান স্বরুপ আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম।
তিনি গত ২৭ আগষ্ট সারা বাংলাদেশের কারাগারগুলোর মধ্যে তিনজন জেলারের কর্মদক্ষতার মধ্যে সুনামগঞ্জের জেলার হিসেবে শাহনাজ বেগম ঢাকা আইজিপি প্রিজন সদর দপ্তরে আইজিপি প্রিজন সৈয়দ মোতাহার হোসেনের নিকট হতে তিনি এই সম্মাননা এওয়ার্ড গ্রহন করেন। তিনি সাংবাদিকদের জানান,বিভিন্ন অপরাধে লোকজন যখন কারাগারে অন্তরীন হন, তখন তাদের অনেকের মন মানসিকতা খুবই খারাপ থাকে ।
তাদের মানসিক অবস্থার কথা আমরা বুঝতে পারি। দেশসেবায় আমরা যারা আইন শৃংখলা বাহিনীতে কর্মরত আছি বিশেষ করে কারাগারে আমরা যারা চাকুরী করি আমাদের মাদক নির্মূলে সচেষ্ট থেকে আমাদের দায়িত্ব হচ্ছে সকল কারাবন্দীদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ করা। কারাবন্দীরা যেন মানসিক কষ্ট কিংবা অশান্তি না পায়,তারা যেন মানসিক প্রশান্তি পান আমাদের সুনামগঞ্জের কারাগারে সকল কারারক্ষীসহ আমরা যারা কর্মরত আছি তাদের এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পাশাপাশি যে যে অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন তাদের সঠিক রাস্তায় ফিরে আসার ও আমরা পরামর্শ দিয়ে থাকেন বলে জানান। উল্লেখ্য তিনি গত ১১/১০.২০২৫ইং তারখে সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হিসেবে যোগদান করেন।





