শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।

0
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।

প্রেসনিউজ২৪ডটকমঃ সুনামগঞ্জ প্রতিনিধি: ‎সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর ভাঙা ব্রীজ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়ির চালক জাবেদ আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

‎রবিবার সকালে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল হোসেনের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক মনিতা সিনহা,সিপাহী রাজব গোয়ালা,মাহিন খাঁন ও রিফাতসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা ব্রীজের পাশে একটি প্রাইভেট কারকে সন্দেহ হওয়ায় অভিযান পরিচালনা করা হয। এ সময় কারের ভেতরে ৪০ কেজি গাঁজাসহ কারের চালক মোঃ জাবেক আহমদ(৩০)কে গ্র্রেফতার করা হয়। এ সময় আরো দুজন পালিয়ে যেতে সক্ষম হয।

জব্দ করা গাঁজা, প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা হবে। এ ঘটনায় বিকেলে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ সহকারী পরিদর্শক মনিতা সিনহা বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ‎মামলার এজাহারে জানাযায়,প্রাইভেট কারের চালকসহ আরো দুজন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নতুন ব্রিজ এলাকা থেকে একটি কালো রঙের প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে সুনামগঞ্জের দিকে আসা হচ্ছিল।

এ সময় সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা ব্রীজের পাশে কালো রংক্সেগর প্রাইভেট কারে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা,কারসহ চালককে আটক করা হয়। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here