তালতলীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

0
তালতলীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সাথে তালতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগষ্ট) উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে বিকেল সাড়ে ৪টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ইউএনও অতীশ সরকার তার ব্যক্তিগত পরিচয় দিয়ে সভা শুরু করেন। এরপর এক এক করে তালতলী প্রেসক্লাবের সকল সাংবাদিকরাই তাদের পরিচয় দেন। এরপর তারা তালতলীর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন, তালতলী প্রেসক্লাবের সভাপতি মুঃ আঃ মোতালিব, সাবেক সভাপতি মোঃ খাইরুল ইসলাম আকাশ, মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ জসিম উদ্দিন, মোঃ মোস্তাফিজ আকন, মোঃ মাহমুদুল হাসান ও মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here