প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে অভিযান চালিয়ে নারী শিশুসহ ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে দুইজন নারী,একজন পুরুষ ও একজন শিশু। শনিবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৬ টার দিকে শ্যামকুড় বিজিবি’র নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি’র টহল দল। এ সময় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে নারী শিশুসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃরা অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আটক কৃতদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি’র এ সহকারী পরিচালক।মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। প্রাপ্ত বয়স্ক পুরুষকে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।





