মহেশপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসক

0
মহেশপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসক

প্রেসনিউজ২৪ডটকমঃ ​মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ​মহেশপুরে ভয়াবহ আগুনে নিঃস্ব হওয়া ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত সাতটি দোকানের মালিকদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। ​ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন সরজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসব সহায়তা তুলে দেন।

বিতরণ কালে তিনি বলেন, আপাতত দেওয়া এই সহায়তা সামান্য হলেও ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ​এ সময় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,বনিক কল্যান সমিতির সভাপতি মোমিনুর রহমান মোমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় র্ফানিচারের দোকান, লেদ মেসিন,মোটর সাইকেল গ্যারেজ,ট্রেনাসপোট অফিস,১টি ট্রাকসহ সাতটি দোকান।

​এতে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয় বলে তাঁরা জানান কশতিগ্রস্ত ব্যবসায়ীরা। চোখের সামনে শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here