ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযান: আসামি বিহীন ৬৪ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ

0
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযান: আসামি বিহীন ৬৪ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী , দিনাজপুর তারিখ: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে আসামি বিহীন অবস্থায় ৬৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই ২০২৬ তারিখে ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প ও খানপুর বিওপি কর্তৃক পৃথক ২টি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান দুটিতে মালিকবিহীন অবস্থায় মোট ৪২৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য *৬৪,৩৫০ টাকা*।২৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে চালিয়ে যাওয়া হবে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here