প্রেসনিউজ২৪ডটকমঃফুলবাড়ী, দিনাজপুর:পকেটে টাকা নয়, মোবাইলে কিউআর কোডই যথেষ্ট। ফুলবাড়ী বাসীও এখন ডিজিটাল লেনদেনের যুগে।আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালু করতে মঙ্গলবার ফুলবাড়ী পূবালী ব্যাংক পিএলসি শাখা ‘ক্যাশলেস ফুলবাড়ী’ এর শুভ উদ্বোধন করেছে।
ফুলবাড়ী ব্যাংক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ।বিশেষ অতিথি ছিলেন বিরামপুর শাখার ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন সরকার। বক্তারা জানান, কিউআর কোড স্ক্যান করেই এখন দোকান, বাজার, হাসপাতাল সহ যেকোনো জায়গায় লেনদেন করা যাবে।
এতে সময় বাঁচবে, ঝুঁকি কমবে। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে ‘ক্যাশলেস ফুলবাড়ী’র প্রচারে ব্যাংক চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।





