মহেশপুরে ৯৯০ কৃষক পেলেন ৫টি করে ফলের চারা ও সার

0
মহেশপুরে ৯৯০ কৃষক পেলেন ৫টি করে ফলের চারা ও সার

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঝিনাইদহের মহেশপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তা ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার ৯৯০ জন কৃষকের হাতে ৫টি করে ফলের চারা ও সার তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ৯৯০ জন কৃষকের হাতে ৫টি করে ফলের চারা ও সার তুলে দেওয়া হয়।উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তা ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রারণ কর্মকর্তা সমর কুমার মিত্র, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ।পরে উপজেলার ৯৯০ জন কৃষকের হাতে ৫টি করে উন্নত জাতের ৪,৯৫০টি গাছের চারা, জৈব সার, বাঁশের খুঁটিসহ বিভিন্ন কৃষি সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here