না’গঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

0
না’গঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ “দুধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা” এই প্রতিপাদ্য সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও পথচারী-শিশুদের মাঝে বিনামূল্যে তরল দুধ বিতরণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬।

সোমবার (১ জুন) দুপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, জেলার সকল ডেইরি খামারিদের প্রতি আমাদের অকৃত্রিম কৃতজ্ঞতা। আগামী দিনে একটি মেধাবী জাতি গঠনে নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের অবিরাম সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর অংগীকারবদ্ধ।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জেলা ট্রেনিং অফিসার– ডা. আশরাফুল ইসলাম, জেলা ভেটেরিনারি অফিসার ডা. আবু সাঈদ সরকার, উপ পরিচালক কৃত্রিম প্রজনন ডা. কামাল বাসারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here