মহেশপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

0
মহেশপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে রোজিনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুরে নিজের বাড়ির রান্নাঘরের পাশে কাজ করছিলেন রোজিনা খাতুন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রোজিনা খাতুন বাথানগাছি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here