পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নেদায়ে ইসলাম ফরাজীকান্দিতে আনন্দ মিছিল

0
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নেদায়ে ইসলাম ফরাজীকান্দিতে আনন্দ মিছিল

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা:  পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নেদায়ে ইসলাম ফরাজীকান্দি এর উদ্যোগে এক বিশাল বড় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আল্লামা বোরহান উদ্দিন উয়েসী এর রওজা জিয়ারত করে মিছিল শুরু হয়ে বেরীবাঁধ প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন নেদায়ে ইসলাম ফরাজীকান্দি কমপ্লেক্সের চেয়ারম্যান আল্লামা শায়খ সাইদ মাসউদ আহমাদ বোরহানী আল আহমাদী উয়েসী রিফায়ী (মাঃজিঃআঃ)। মিছিলে শতশত মুসল্লী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক ছাত্ররা অংশগ্রহণ করেন। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।

এসময় আল্লামা মাসউদ আহমাদ বলেন, যার সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই প্রাণের রাসুল (স.) এর শুভাগমন উপলক্ষে আমাদের এই সামান্য কর্মসূচি। আমরা নবীজির দেখানো পথে চলবো, ইসলামকে আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবো।

যারা এই পথকে আলাদা করে দেখেন তারাও আসুন, বুজুন, তারপর ইসলামকে মেনে চলুন, তাহলেই জীবন সফল হবে ইনশাআল্লাহ।এরপর আল্লামা বোরহান উদ্দিন উয়েসী এর কবর জিয়ারত শেষে আখেরি মুনাজাত পরিচালনা করেন আল্লামা শায়খ সাইদ মাসউদ আহমাদ বোরহানী আল আহমাদী উয়েসী রিফায়ী (মাঃজিঃআঃ)।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ গনি তপাদার, হাসানপুর ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন জামাল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার, ড. আহমেদ হোসেন, ডঃ মোস্তফা সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here