মতলব উত্তরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার 

0
মতলব উত্তরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার 

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন মোঃ ফরহাদ হোসেন (১৮)। তিনি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষীপুরের মোঃ আজাদের ছেলে।

সোমবার (৩ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই রেজাউল করিম, এসআই মাধব চন্দ্র নাথসহ পুলিশের একটি দল অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গত ২৬ জুলাই দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে চর লক্ষীপুর এলাকায় নাছির মৃধার ইটভাটার শ্রমিকদের থাকার একটি কক্ষে ১১ বছর বয়সী শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here