প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব(চাঁদপুর) প্রতিনিধি: চাদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সর্বসাধারণ জনগণের অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ তারিখ) উপজেলার মধ্য ইসলামাবাদ গোরস্থান মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ডের সর্বস্তরের হাজারো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এলাকার সার্বিক উন্নয়ন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিশ্চিতকরণে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি অবহেলিত ইসলামাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য ৮ নম্বর ওয়ার্ডসহ পুরো ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।
মজিবুর রহমানের সঞ্চানালায় শাহজাহান সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মো সালাম, সাবেক ইউপি সদস্য দুলাল দর্জি,কাদির দর্জি,গোলাম রাব্বানী রুমেল,জাকির প্রধান,আল্লাউদ্দিন দর্জি,সহ অনেকে। এ সময় তাঁরা এলাকার তরুণ ও সমাজসেবী প্রার্থী জাকির হোসেনের প্রতি তাঁদের সমর্থন ও আস্থা ব্যক্ত করেন। সভাটি অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।





